ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান
ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পোস্টার হাতে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক শিক্ষার্থী। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদুল ইসলাম। তিনি স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ঘটনা জানার পর সেখানে আর তাকে দেখা যায়নি।
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একা একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা–পোস্টারে লেখা ছিল– ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, করতে হবে। প্রতিবাদে— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, আরেক
পোস্টারে ‘রাজনৈতিক রাজবন্দির মুক্তি চাই, দিতে হবে’ লেখা দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা ক্যাম্পাসে খোলামেলা এভাবে ছবি তুলে চলে যাওয়ার ঘটনাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলার গভীর উদ্বেগজনক। প্রক্টর ও পুলিশ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিষয়টি দেখছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করব।’ এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে জনসমক্ষে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।