এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদ এবং সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। ১৮ এপ্রিল তারিখে দলের আহ্বায়ক বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগের কথা জানান। একইসাথে দলের আদর্শচ্যুতি ও সাধারণ মানুষের আশাভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি। পদত্যাগের পর নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে দ্যুতি অরণ্য চৌধুরী জানান, তিনি নির্বাচনের আগেই এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন “জাতীয় নারীশক্তি”র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, উক্ত কমিটির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি দলের সকল

পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আহ্বায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে দ্যুতি অরণ্য চৌধুরী লিখেছেন, “এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ এবং নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না।” তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে তার পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয়। অদ্যই (১৮ এপ্রিল) তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। দ্যুতি অরণ্য চৌধুরী গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এনসিপির কেন্দ্রীয় কমিটির “সংগঠক (উত্তরাঞ্চল)” এবং ১৬ মে ২০২৫ তারিখে ‘জাতীয় যুবশক্তি’-র

কেন্দ্রীয় কমিটির “সিনিয়র যুগ্ম সদস্য সচিব” হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। তার এই পদত্যাগপত্রের অনুলিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এ্যাডভোকেট তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে নিজেকে স্বতন্ত্রভাবে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের একজন নারী সংগঠকের এমন পদত্যাগ রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ