শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬

শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬ |
মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে। মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম জানান, সকালে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আতিকা হত্যার ঘটনায় নাঈমকে প্রধান আসামি করে থানায় মামলা করেছে আতিকার মা আরিফা বেগম। মামলার অন্যান্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন। এদের মধ্যে গতকাল গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত

অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম। এএইচ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা