রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ April, ২০২৬

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ April, ২০২৬ |
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ সম্বোধনসহ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভাল হবে? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে! এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে,

সেটা কি ভাল হবে? আমি সেটা চাই না। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, এইসব অপরাধের বিচার হতে হবে। অন্যথায় বাংলাদেশ অবাসযোগ্য ভূমি হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, মনে রাখতে হবে, বাকস্বাধীনতা মানে গালিগালাজ নয়। সমালোচনা মানে আপনার বয়ান আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরবো। কিন্তু প্রধানমন্ত্রীকে গালিগালাজের মাধ্যমে আপনি রাজনৈতিক ভারসাম্যহীনতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির এ নেতা রাশেদ প্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভাবছেন, আপনি গালি দিলে এর প্রতিক্রিয়া হিসেবে আপনার নামে মামলা হবে বা আপনার বিরুদ্ধে ছাত্রদল বা যুবদল প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করবে। এরপর ১১ দল আপনার

পক্ষে পুরোপুরি মাঠে নেমে যাবে। এতে আপনার উদ্দেশ্য (রাশেদ প্রধানদের) সফল হবে! এই তো চাওয়া? রাশেদ খাঁন আরও বলেন, কিন্তু এসবের কোন সুযোগ নাই। বানরকে বানরের মতো করেই ট্রিট করতে হবে। অন্যথায় রাষ্ট্রে এমন গালিবাজ রাজনীতিবিদরা সংক্রামকের মত ছড়াবে......। আমি রাশেদ প্রধানকে নিয়ে ১১ দলীয় জোটের অবস্থান জানতে চাই...!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের