শিক্ষামন্ত্রীর পিএস সোহেলের দখলে শিক্ষা প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

শিক্ষামন্ত্রীর পিএস সোহেলের দখলে শিক্ষা প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো যেন এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে। সোহেল নামের এক কর্মকর্তা বর্তমানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ব্যক্তিগত সচিব (পিএস) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল মাধ্যমিক শাখার পরিচালক এবং একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এক ব্যক্তির হাতে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াকে ‘অস্বাভাবিক’ ও ‘প্রশাসনিক ভারসাম্যহীনতা’ হিসেবে দেখছেন অনেকেই। প্রচলিত নিয়ম অনুযায়ী, মন্ত্রীর পিএস হিসেবে সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই রীতি উপেক্ষা করে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তাকে এ পদে বসানো হয়েছে যা নিয়ে প্রশাসনের ভেতরেই প্রশ্ন উঠেছে। জানা গেছে, সোহেল

এর আগেও শিক্ষামন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি মাধ্যমিক শাখার পরিচালকের দায়িত্ব পালন করছেন যে পদটি দেশের সরকারি-বেসরকারি স্কুল ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত এবং অত্যন্ত প্রভাবশালী। এর মধ্যেই তাকে আবার মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা দেওয়া হলে জবাবদিহিতা কমে যায় এবং প্রশাসনে স্বচ্ছতা বাধাগ্রস্ত হয়। অভিযোগ রয়েছে, অতীত দায়িত্ব পালনের সময় তিনি ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না এমন কথাও বিভিন্ন মহলে প্রচলিত ছিল। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রমাণ এখনো প্রকাশ পায়নি, তবুও নতুন করে

গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টদের মতে, দেশে যোগ্য কর্মকর্তার অভাব নেই। সেখানে এক ব্যক্তির ওপর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দেওয়াকে তারা ‘অযৌক্তিক’ ও ‘অস্বচ্ছ সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন