আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৬ |
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ ও ‘বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে ভোটের মাধ্যমে জনগণের হাতেই তাদের ভাগ্য ছেড়ে দেওয়া উচিত ছিল। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির টকশো ‘রোড টু ডেমোক্রেসি’ অনুষ্ঠানে অংশ নিয়ে আনিস আলমগীর এসব কথা বলেন। আনিস আলমগীর বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসার প্রক্রিয়ায় ছিল এবং আওয়ামী লীগের ভোটারদের সমর্থন প্রত্যাশা করছিল, তখন তারা দলটিকে নিষিদ্ধ করার কথা বলেনি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন, ‘তারেক রহমান নিজেই টাইম ম্যাগাজিনকে বলেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ

করার পক্ষে নন। কারণ, আজ একটি দল নিষিদ্ধ হলে কাল যে অন্য আরেকটি দল নিষিদ্ধ হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর বেগম জিয়া নিজেও প্রতিহিংসার রাজনীতির বদলে সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতির কথা বলেছিলেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিভিন্ন সময়ে বলেছেন যে কোনো দল নিষিদ্ধ হবে কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনসমর্থন উল্লেখ করে এই সাংবাদিক বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দল। সারা দেশে তাদের কয়েক কোটি সমর্থক ও প্রায় ৩০ শতাংশ নিশ্চিত ভোটার রয়েছে। বর্তমানে দলটির নেতৃত্ব বা রাজত্ব

না থাকলেও এই বিশাল জনসমর্থনকে উপেক্ষা করা যায় না।’ তিনি আরও বলেন, গণতন্ত্রে জনমতের প্রতিফলনই চূড়ান্ত। নেপালের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যেভাবে পতন হওয়া সরকারকে নির্বাচনের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশেও আওয়ামী লীগের ক্ষেত্রে সেই সুযোগ থাকা উচিত ছিল। নির্বাহী আদেশে এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক রীতির পরিপন্থী হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে সহাবস্থানের বার্তা দেওয়া হয়েছিল, বর্তমান সিদ্ধান্ত কি সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়?’ আনিস আলমগীর মনে করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা না করে নিষিদ্ধের পথ বেছে নেওয়া দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর