‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ April, ২০২৬

‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ April, ২০২৬ |
#কালের সংলাপে জুলাই আন্দোলন নিয়ে মোহভঙ্গের কথা জানালেন সাংবাদিক আনিস আলমগীর #শিক্ষার্থীদের সামনে রেখে নেপথ্যে জঙ্গিবাদীরা কলকাঠি নেড়েছে বলে দাবি #ড. মুহাম্মদ ইউনূসকে ‘ফটকাবাজ’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা #একটি নির্দিষ্ট দল এখন আন্দোলনের সব কৃতিত্ব নিতে চাইছে বলে মন্তব্য জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করা ‘বোকামি’ ছিল বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে এই আন্দোলনের নেপথ্যে কলকাঠি নেড়েছে জঙ্গিবাদীরা। আজ এটি দিবালোকের মতো স্পষ্ট যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলে গিয়েছিলেন, সেটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি এসব

কথা বলেন। কালের সংলাপে খোলামেলা আলোচনায় নিজের হতাশার কথা জানিয়ে আনিস আলমগীর বলেন, ‘জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল। আমরা প্রতারিত হয়েছিলাম। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের কথা বলে এখানে মূলত মুক্তিযুদ্ধকেই কবর দেওয়ার জন্য তারা এসেছে।’ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এখন এই আন্দোলনের পুরো কৃতিত্ব নিতে চাইছে বলেও তিনি মন্তব্য করেন। আন্দোলনের পেছনের শক্তি ও বর্তমান বাস্তবতা মূল্যায়ন করতে গিয়ে অনুষ্ঠানে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “ছাত্রদের সামনে রেখে নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা; আজ দিনের আলোতে এটাই ধ্রুব সত্য যে, শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য!” কালের সংলাপের আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও তীব্র সমালোচনা করেন

এই সাংবাদিক। ড. ইউনূসকে ‘ফটকাবাজ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সবদিক থেকে এই প্রতারণার ফলে যখন ড. ইউনূস এলেন, আমি খুব আশাবাদী হইনি। ইউনূস যে একটা ফটকাবাজ, এটা আমরা আগে থেকেই জানতাম। ওয়ান-ইলেভেনের সময়ও তিনি এই ফটকাবাজ রাজনীতি করার জন্য মাঠে নেমেছিলেন।’ তিনি দাবি করেন, সে সময় ড. ইউনূস রাজনীতিতে আসার চেষ্টা করে ব্যর্থ হলেও ক্ষমতা দখলের ‘গোপন খায়েশ’ তাঁর ভেতরে ঠিকই রয়ে গিয়েছিল। কারামুক্তি ও নিজের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে আনিস আলমগীর বলেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে, যে যেভাবে পারছে আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছে। কেউ আমাকে লাল বান্দর বলছে, কেউ কালা বান্দর বলছে।’ তবে কারামুক্তির পর মানুষের

ভালোবাসা পেয়েছেন এবং সরকারের উচ্চপর্যায়ের ‘রহমতে’ বড় কোনো মামলার প্যাঁচে পড়েননি বলেও তিনি স্বীকার করেন। আন্দোলনের সময় নিজে সরকারের সমালোচনা করলেও এখন সেই অবস্থানের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি। তার মতে, বিরোধী দলও সেই সময় জাতীয় সম্পদ নষ্ট করেছিল এবং শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার মতো কোনো যোগ্য নেতাই তারা তৈরি করতে পারেনি। সেদিন সমর্থন জানালেও আজকের দিনে এসে তার মনে হচ্ছে, ওই সমর্থনটা ভুল ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং