যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এক তরুণীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর মা, ভাই ও বোন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নির্মাণকাজের টাকা নিয়ে বিরোধের জেরে পরিবারটির ওপর হামলার ঘটনা ঘটে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে। নিহত তরুণীর নাম দিয়া মনি নবনী (২০)। তিনি রাজধানীর বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন দিয়ার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ভাই মুয়াজ আহমেদ (১৫) ও বোন জয়া (১২)। পুলিশ বলছে, এ হামলায় জড়িত অভিযোগে আবু মুসা (৪৫) নামের একজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক করা হয়। তিনি দিয়াদের বাড়ির নির্মাণকাজের

ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন বলেন, গতকাল রাতে আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে পরিবারটির সদস্যদের কুপিয়ে আহত করেন। এ সময় তিনি নিজেও আহত হন। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা তাঁদের উদ্ধার করেন আর মুসাকে আটক করেন। বিল্লাল আরও বলেন, নির্মাণকাজের টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মুসা পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা