ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইতালির ভেনিসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি স্থানীয় একটি মিলনায়তনে জনাকীর্ণ পরিবেশে সম্পন্ন হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বিল্লাল হোসেন ঢালি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।এই দলকে
নিষিদ্ধ করার চক্রান্ত কখনও সফল হতে দেওয়া হবে না।প্রবাসের মাটিতে আমরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।"সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম ছৈয়াল বলেন,"আওয়ামী লীগ গণমানুষের দল। ষড়যন্ত্র করে এই দলকে সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়।আমরা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" সমাবেশে ভেনিস আওয়ামী লীগ,যুবলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।তারা স্লোগানে স্লোগানে মিলনায়তন মুখরিত করে তোলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রবাস থেকে দলের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ
করার আহ্বান জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা এক বিশাল সংহতি সমাবেশে পরিণত হয়।