ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে আবারও এক হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে, দীর্ঘদিন ধরে একাধিক মামলার চাপ, আত্মগোপনে থাকার মানসিক যন্ত্রণা এবং স্থানীয় বিএনপি-জামায়াত সমর্থিত মহলের হুমকি ও ভীতি। এই অব্যাহত চাপ ও অনিশ্চয়তার মধ্যেই ১০ এপ্রিল রাতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
এস এম হান্নান ছিলেন সদা হাস্যোজ্জ্বল, নম্র ও ভদ্র স্বভাবের একজন মানুষ, যিনি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কাজে যুক্ত ছিলেন। তার এমন পরিণতি অনেকের কাছেই অপ্রত্যাশিত ও মর্মান্তিক।একজন মানুষকে যদি দীর্ঘদিন ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, তাহলে তার জীবনের নিরাপত্তা কোথায়?
আইনের শাসন কি মানুষের সুরক্ষা দেবে, নাকি তাকে আরও ঝুঁকির মধ্যে ঠেলে
দেবে? এস এম হান্নানের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়—এটি একটি বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে রাজনৈতিক সংঘাতের ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।
দেবে? এস এম হান্নানের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়—এটি একটি বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে রাজনৈতিক সংঘাতের ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।





