একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

আরও খবর

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১

‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’

হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম

প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
০১. রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারঃ যে দল একটি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে সে দলের কার্যক্রম নিষদ্ধ করলে সে রাষ্ট্রের জন্মই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, জাতীয় সংগীত, জাতীয় পতাকা। অবিলম্বে একপাক্ষিক সংসদ কর্তৃক সন্ত্রাস বিরোধী (সংশোধনী) আইন রহিত করে সকল রাজনৈতিক দল ও মত কে রাজনীতি করার সমান সুযোগ দিতে হবে। সেই সাথে জাতীয় স্বার্থে 'জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন' পুনর্বহাল করতে হবে। ০২. সকল রাজবন্দিদের মুক্তিঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম মেধাবী, প্রাজ্ঞ, সৎ ও দক্ষ, প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জোরপূর্বক পদত্যাগ, ২০ মাস ৩ দিন গুম রেখে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো চরম

প্রতিহিংসার বেদনাদায়ক উদাহরণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ সকল জাতীয় নেতৃবৃন্দের নামে আইসিটি মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলায় বন্দি সকল রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, পেশাজীবী, বিশিষ্টজনকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ০৩. সকল হত্যাকান্ডের বিচারঃ তথাকথিত জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ বাতিল করে ২৪ এর জুলাই আগস্ট থেকে অদ্যোবধি আওয়ামী লীগের সহস্রাধিক নেতা-কর্মী, পুলিশ হত্যাসহ যত বিচারবহির্ভূত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। ০৪. স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধঃ জাতীয় ক্রিকেটবোর্ড, সিটি কর্পোরেশন, জেলাপরিষদসহ প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করতে হবে। ০৫. শিশু স্বাস্থ্য ও শিশু খাদ্যে অনিয়মের তদন্তঃ হামের মত নিরাময়যোগ্য রোগ স্বাস্থ্য অব্যবস্থাপনার কারণে মহামারিতে রূপ নিয়েছে। দেশ জুড়ে

প্রতিদিন অসংখ্য শিশু মারা যাচ্ছে । সেই সাথে মিড ডে মিলের নামে পঁচা বাসি টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ছে স্কুল শিশুরা। শিশু স্বাস্থ্য নিয়ে এমনতর অবহেলার সুষ্ঠ তদন্তপূর্বক বিচার চাই। ০৬. জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণঃ দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সঙ্কট শুধু পরিবহন ও কৃষি ক্ষেত্রেই নয় বহুমুখী অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারের সময় যে অকটেন, পেট্রোলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ ছিল সেই তেলই আজ অব্যবস্থাপনা, সিন্ডিকেট ও অবৈধ মজুতদারীর কারণে দুর্লভ হয়ে উঠেছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনগণের। অবিলম্বে সকল পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। ০৭. মব সন্ত্রাস বন্ধঃ দখলদার

ইউনুস সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ধানমন্ডি ৩২, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস, গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্নমতালম্বীদের জীবন ও সম্পদের উপর যে মব সন্ত্রাস চলেছিল তারই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় এক সুফি সাধককে হত্যা করে তার আস্তানা জ্বালিয়ে দেয়া হয়েছে। আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীসহ সকল দল মতের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত, মৌলিক অধিকার সংরক্ষণ ও আইনের শাসন পুণঃপ্রতিষ্ঠা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি