‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, এখন মানুষ তিন বেলাই ভাত খায়। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। মিলাদ দিলে খুঁজে খুঁজে ভিক্ষুক যোগাড় করতে হয়। দেশে মুন্সির চেয়ে ভিক্ষুকের অভাব বেশি। মুন্সি অ্যাভেইলঅ্যাবল, কিন্তু ভিক্ষুক খুঁজতে হয়। আজ ১২ই এপ্রিল, রোববার সকালে নিজ নির্বাচনী আসনের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি এলাকার নৌকার মোড় নামক স্থানে রাস্তা পাকা করার কাজ উদ্বোধনের সময় এক পথসভায় এমন কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য। রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত সময় ‘ভোট ছাড়াই’ এমপি হওয়ায় আওয়ামী লীগের এমপিদের কোনো জবাবদিহিতা ছিল না। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। গ্রামীণ জনপদের উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।

আমরা সে কাজ শুরু করেছি, আজ সে যাত্রা শুরু হলো। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষিপ্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা যেন খুব সহজে উৎপাদন ও পণ্য পরিবহন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে, বলেন এই সাংসদ। এলাকার নাম ‘নৌকার মোড়’ প্রসঙ্গে বাবুলের দাবি, নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রেখেছে নৌকার মোড়। তিনি বলেন, ধানের শীষ আপনাদের স্বপ্নপূরণে রাস্তা পাকা করছে, তাই আজ থেকে এ মোড়ের নাম হবে ধানের শীষ মোড়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন এমপি রোকন

উদ্দিন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার