বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
একটি পিকআপ ভ্যানে বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ করেছে থাইল্যান্ড পুলিশ। জানা গেছে, পুলিশ সেখানে কেটামিন এবং ক্রিস্টাল মেথাম্ফেটামিন (আইস) পেয়েছে। এ ঘটনায় গত ৪ এপ্রিল থাইল্যান্ডের কেন্দ্রীয় আয়ুথায়া প্রদেশের একটি পেট্রোল পাম্প থেকে সেই গাড়ির চালককে (৩৯) গ্রেফতার করা হয়। ব্যাংকক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত সেই চালানে ৯০০ কেজি কেটামিন এবং ৭০০ কেজি ক্রিস্টাল মেথাম্ফেটামিন পাওয়া গেছে। গ্রেফতার হওয়া চালক স্বীকারোক্তি দিয়েছেন, এই বিপুল পরিমাণ মাদক পরিবহণের জন্য তাকে ১ লাখ থাই বাথ (প্রায় ৩ হাজার মার্কিন ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। থাইল্যান্ডের আইন অনুযায়ী, মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে সর্বনিম্ন ১৫

বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট হিসেবে থাইল্যান্ড পরিচিত হওয়ায় দেশটির সরকার বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে। মাদক ও অপরাধ বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক পাচারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৪ সালে এ অঞ্চলে রেকর্ড ২৩৬ টন মেথাম্ফেটামিন জব্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা