যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— রাকিব (২৩), রফিক (৪০) ও মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১৩)। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, বুকের নিচে গুলিবিদ্ধ হয়ে সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি গ্রুপ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান গ্রুপ একটি গার্মেন্টস কারখানার

ঝুট দখলকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময় পথচারীসহ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এলাকাবাসী জানান, চাঁদনী হাউজিংয়ে বেষ্ট ষ্টেল কম্পোজিট কারখানার ঝুট জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপের অভি তার দলবল নিয়ে নামাতেন। কয়েকদিন যাবত ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ, এনায়েতনগর ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়া, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ দলবল নিয়ে বেষ্ট ষ্টেল

কম্পোজিটে ঝুট নামাতে বাধা দিয়ে আসছে। এতে উভয় পক্ষই দেশি বিদেশি অস্ত্র মজুত করে সকাল থেকে গার্মেন্টসের দুই পাশে অবস্থান নেয়। এলাকাবাসীর দাবী এতো আগ্নেয়াস্ত্র কখনো ফতুল্লায় প্রকাশ্যে দেখা যায়নি। তাদের মুখোমুখি বন্ধুক যুদ্ধ এলাকাবাসী আতংকিত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কারখানার ঝুট সংগ্রহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা যুবদলের সদস্যসচিব মশিউর

রহমান রনি দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক বিরোধের ফল। এতে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ