ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ
শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাসের মিশেলে সমন্বিত এক পদ্ধতি (ব্লেন্ডেড) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একযোগে সব স্কুলে নয়; বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান,
সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে। মন্ত্রী বলেন, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।