খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
দেড় মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই। দোকানে গেলে বিক্রেতা বলেন, "মাল নাই।" সুপারশপে গেলে বলে, "একজনকে দুইটার বেশি দেওয়া যাবে না।" আর খোলা বাজারে তেলের কেজি এখন ২১০ টাকা ছুঁয়েছে। ঈদের আগেও এটা ২০০ টাকার উপরে উঠেছিল, ঈদের পরে আরো বেড়েছে। যে মানুষটার পকেটে ১০০ টাকা আছে, সে এখন আধা কেজি তেলও কিনতে পারছে না। এই পরিস্থিতিতে সরকার কী করছে? বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি জমা পড়েছে। সেই চিঠি নাকি এখনো বিবেচনাধীন। বিবেচনা চলছে, আর মানুষ রান্নাঘরে হিসাব করছে এই মাসে তেলে কতটা কাটছাঁট করা যায়। কোম্পানিগুলো বলছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা বলছে। এই কথা সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু

এটাই পুরো সত্যি নয়। কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সেটা মোকাবেলা করার জন্যই তো একটা সরকার থাকে। মজুদ নিয়ন্ত্রণ করার জন্য, সরবরাহ চেইন ঠিক রাখার জন্য, সাধারণ মানুষ যাতে বাজারে গিয়ে খালি হাতে না ফেরে সেটা নিশ্চিত করার জন্য। সেই কাজটা হচ্ছে না। ডিলার পর্যায়ে দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো, অথচ বোতলের গায়ে দাম আগেরটাই লেখা আছে। এই ফাঁকে কেউ নির্ধারিত দামে বিক্রি করছে না, কেউ মাল সরিয়ে রাখছে। ভোক্তা মাঝখানে পিষ্ট হচ্ছে। টিসিবির তথ্যই বলছে, এক বছরে খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ বেড়েছে। এটা কোনো ছোট সংখ্যা না, বিশেষত যে মানুষটার আয় এক বছরে ১৮ শতাংশ বাড়েনি তার জন্য। মুগদা, মানিকনগর, খিলগাঁও,

মতিঝিল, রাজধানীর যেকোনো বাজারে গেলেই এই ছবি দেখা যাচ্ছে। এটা কোনো এলাকার সমস্যা না, পুরো শহরের সমস্যা। সম্ভবত সারা দেশের সমস্যা। অথচ এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো জরুরি পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছে না। কোনো তদারকি নেই, কোনো বাজার অভিযান নেই, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। নিম্ন আয়ের মানুষেরা এখন বাধ্য হয়ে খোলা তেল কিনছেন। সেই খোলা তেলের দামও বেড়ে গেছে। মানে পালানোর পথও বন্ধ। যে পরিবার আগে মাসে পাঁচ লিটার তেল কিনত, সে এখন হিসাব মিলাতে পারছে না। এই কষ্টটা পরিসংখ্যানে ধরা পড়ে না, কিন্তু প্রতিটা রান্নাঘরে টের পাওয়া যায়। সরকার যদি মনে করে আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে পার পাওয়া যাবে,

সেটা ভুল ধারণা। মানুষ বোঝে কখন সরকার সত্যিই অসহায় আর কখন শুধু উদাসীন। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সেটা অসহায়ত্ব না, এটা উদাসীনতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক