৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
২০২৪-এর ৫ই আগস্টের পর বন্ধ হওয়া দেশের সব শিল্পকারখানা ফের চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ ৪ঠা এপ্রিল, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর যেসব শিল্পকারখানা বন্ধ হয়েছে, তা চালু করা হবে।’ জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। তা মোকাবিলায় উন্নয়ন বাজেটে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান আছে,

সেগুলোতে আর্থিক সহায়তা করবে সংস্থাটি।’ এদিকে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে তিনি জানান, ব্যবসায়ীরা বেশ কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে। একই দিন বিকেলে সচিবালয়ে ডিজেল ও অকটেন আমদানির জন্য জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। সেখানে ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হতে পারে। উল্লেখ্য, ২০২৪-এর জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বিরোধী সকল পক্ষের সমর্থনে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা। তাদের সাথে ছিল দাগী অপরাধী ও সন্ত্রাসীরাও। আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে অসংখ্য বৃহৎ কারখানা, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী

লীগের দোসর আখ্যায় এবং আন্দোলনে হামলার অজুহাত তুলে অসংখ্য শিল্পগোষ্ঠীর কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকপক্ষের লোকজনকে ভুয়া মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। যার বিরূপ প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। অন্তত ৪ শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। বিভিন্ন শিল্পে সম্পৃক্ত ও পরোক্ষ বাণিজ্যে যুক্ত অর্ধকোটি মানুষ কর্মহীন হয়। এর সাথে যুক্ত হয়েছে এলসি বন্ধ করে দেওয়া, কাঁচামাল আমদানি বন্ধ, জ্বালানি সংকট। সবমিলে দেশের অর্থনীতি চরম সংকটে পড়ে যায় ২০২৪-এর ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে। যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এখনো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক