এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে এনসিপি নেতা তাহসিন রিয়াজ-এর এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। সম্প্রতি তিনি তাদের জোটসঙ্গী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা-কে উদ্দেশ করে সমালোচনামূলক মন্তব্য করেন। গত রাতে দেওয়া ওই পোস্টে তাহসিন রিয়াজ লেখেন, “চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।” তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে একই দিনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে অংশ নেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা” শীর্ষক এ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা ছিলেন। সেমিনারে তাহসিন রিয়াজ সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ

তুলে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তার মতে, সাংবিধানিক প্রক্রিয়ার আড়ালে জনগণের মৌলিক অধিকার খর্ব করার একটি সুসংগঠিত প্রক্রিয়া চলছে, যা উদ্বেগজনক। বক্তব্যের এক পর্যায়ে তিনি সংসদ সদস্যদের ভূমিকাও সমালোচনা করেন। তার দাবি, সাংবিধানিক কাঠামোর কথা বলে বিষয়গুলো একটি নির্দিষ্ট ছকের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ করা কঠিন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে চলছে এবং দেশ এখন ভোটাধিকার সংকোচনের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এদিকে সম্প্রতি আমির হামজা-এর একটি দেড় ঘণ্টার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে তার কিছু মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন

ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু