‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই-এর সাবেক সভাপতি ফজলুল হক বলেছেন, গত দেড় বছরে আমরা এক পাও এগুইনি। আমার বিশ্বাস, আমরা কত পা পিছিয়েছি, সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারব। ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি শীর্ষ দৈনিকের আয়োজনে অতিথি হিসেবে এসে তিনি এসব কথা বলেন। এই শীর্ষ শিল্পোদ্যোক্তা বলেন, যে একটা অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে আমরা কাটিয়েছি, সেই জায়গা থেকে আমরা একটা স্বস্তির জায়গায় এসে পৌঁছেছি।’ ফজলুল হক বলেন, ইন্টেরিমের সময় আমি সব রকম ভয়ভীতি উতরে গিয়েও বলার চেষ্টা করেছি যে, এই সরকার পারফর্ম করছে না। এই কারণে যে, তারা একটা কৃতিত্ব নেন যে তারা লুটপাট বন্ধ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে ওনাদের কোনো ক্রেডিট

নাই। তার কারণ, যারা লুণ্ঠনকারী বা যাদের লুণ্ঠনকারী হিসেবে আমরা চিনি বা মনে করি, তারা কেউই দেশে ছিলেন না। এটা অটোমেটিক স্টপ হয়ে গেছে। বরং উনারা সাধারণ যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাকে অনেকখানি বাধাগ্রস্ত করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো ব্যাংককে বাড়তি বিপদে ফেলে দেওয়া হয়েছে। সবচাইতে খারাপ যেটা হয়েছে, ইকোনমিতে আপনি প্রাইভেট সেক্টরকে টোটালি ইগনোর করেছেন। কিভাবে দেশ চালাবেন, এইটা বোঝার জন্য তো আপনার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ দরকার নেই। প্রাইমারি এডুকেশন থাকলে আপনি বুঝবেন। প্রাইভেট লেড ড্রিভেন যে ইকোনমি, সেই ইকোনমিতে আপনি প্রাইভেট সেক্টরকে কোনোরকম পাত্তাই দিচ্ছেন। আপনি আপনার মতো করে চলছেন। অর্থনৈতিক সংকটের কথা বলতে গিয়ে তিনি বলেন, সংকট শুরু হয়েছে

অনেক আগে থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় যেটা আমরা আশা করেছিলাম, এত বড় একটা সংগ্রামের মাধ্যমে আমরা মনে করলাম যে নতুন করে দেশ আবার স্বাধীন হয়েছে। তারপরও রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, আমরা আসলে ওই দেড় বছরে এক পাও এগুইনি। আমার বিশ্বাস, আমরা কত পা পিছিয়েছি, সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারব। অন্তর্বর্তী সরকারের আমল নিয়ে ফজলুল হক বলেন, জনগণের কাছে পলিটিক্যাল গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা আছে। পাঁচ বছর পরে কিন্তু জনগণের কাছেই তাদেরকে যেতে হবে। যেটা ইন্টেরিমের সময় ছিল না। তারা নিজেরাই ডিক্লেয়ার করতো, ‘আমাকে জনগণ পাঁচ বছর চাচ্ছে, ১০ বছর চাচ্ছে।’ কোন জনগণ ওনাদেরকে পাঁচ বছর চাইলো, আমরা আসলে

দেখি নাই। সংকট নিরসনে বর্তমান সরকারের দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন, সংকট নিরসনে আমি এই সরকারকে কোনো রকম দায়বদ্ধতার ভেতরে ফেলতে চাই না। কারণ সরকারের বয়স হয়েছে লিটারালি এক মাস। একটা লম্বা ছুটি পার করে আমরা এসেছি। সরকারের এক রকম দুর্ভাগ্য যে তাকে দায়িত্ব নিতে হয়েছে একেবারে রোজার প্রাক্কালে। রোজাটা আমাদের সবসময় একটা ক্রাইসিস পিরিয়ড। রোজার মাঝখানে আবার মধ্যপ্রাচ্য সংকট এবং যে সংকট এখনো চলমান। কতদিন চলবে কেউ জানে না। ব্যবসায়ীদের কথা বলতে গিয়ে ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের একটা স্বস্তিদায়ক ফিলিং এসেছে। সময় এসেছে বা আসছে যে, আমরা আবার ঘুরে দাঁড়াব। আমরা বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।

ওই ডিএনএ আমাদের ভেতরে আছে যে, অনেক কঠিন সমস্যা মোকাবেলা করে আমরা আজকে এখানে এসেছি। এখন আমরা এই রাজনৈতিক নেতৃত্বের কাছে একটা সঠিক দিক-নির্দেশনা এবং একটা টিমওয়ার্ক আশা করছি যে, সবাই মিলে যাতে আমরা এগিয়ে যেতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু