গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। অ্যামেরিকার লস অ্যাঞ্জেলসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় রোববার(পহেলা ফেব্রুয়ারি) হয়ে গেল এ মর্যাদাপূর্ণ আসর। এ বছর প্রধান বিভাগগুলোতে পুরস্কার জিতে মঞ্চ আলো করেছেন ব্যাড বানি, বিলি আইলিশ, লেডি গাগা, কেনড্রিক লামারের মতো সংগীতশিল্পীরা। তবে এবারের আসর শুধু তারকাদের ঝলমলে উপস্থিতি ও জমকালো আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সারাদেশে চলমান ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস বিক্ষোভে সমর্থন জানিয়েছেন উপস্থিত তারকা শিল্পীরা। এ বছর ‘ডেবি তিরাস মাস ফোটাস’ পুরস্কারের জন্য অ্যালবাম অব দ্য ইয়ারের খেতাব অর্জন করেছেন র‍্যাপার ব্যাড বানি। পুরস্কারের গ্রহণের সময় মঞ্চে আইসের বিরুদ্ধে সরব হন পুয়ের্তো রিকান-অ্যামেরিকান এ গায়ক। পুরস্কার হাতে নিয়ে বানি বলেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ জানানোর

আগে আমি বলতে চাই ‘আইস আউট।’ আমরা(অভিবাসী) বর্বর নই, পশু নই, ভিনগ্রহের প্রাণী নই, আমরা মানুষ, আমরা অ্যামেরিকান।‘’ তারপর অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি এ সময় ঘৃণা না করা কঠিন, কেননা মাঝেমাঝে আমরা দূষিত হয়ে যাই।’ ওই সময় বানির বক্তব্যে সমর্থন জানিয়ে করতালি দিতে থাকেন উপস্থিত শিল্পী, সদস্যরা। একইভাবে পুরস্কার নেওয়ার সময় আইসের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সংগীতশিল্পী বিলি আইলিশ। এমনকি অশালীন ভাষায় আইসকে অপমান করতেও বাদ দেননি তিনি। অ্যামেরিকান এ গায়িকা বলেন, ‘পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ কিন্তু এ পরিস্থিতি আমাকে চুপ থাকতে দিচ্ছে না…চুরি করা জমিতে কেউ অভিবাসী নয়। এখন কি বলব বা কি করব, সেটা বোঝা সত্যিই কঠিন।‘ বিলি আরও বলেন, ‘আমাদের লড়াই

চালিয়ে যেতে হবে,কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের কণ্ঠস্বর, আমাদের মানুষ গুরুত্বপূর্ণ।’ সবশেষে তিনি বলেন, ‘‘পরিশেষে আমি যা বলতে চাই ‘ফাক আইস,’ দুঃখিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান