এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
জ্বালানি তেলের তীব্র সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী স্পিডবোট চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে জেলার লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি উপজেলার পথে স্পিডবোট চলাচল বন্ধ করে দেন চালকরা। এর আগে ১৫ মার্চ জ্বালানি তেল সংকটে একদিন স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল। চালকরা জানিয়েছেন, পাম্প থেকে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে বাধ্য হয়ে স্পিডবোট বন্ধ রাখতে হয়। এদিকে জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। শহরের ফিশারি ঘাটের স্পিডবোট চালক মো. সিদ্দিক বলেন, “একটি বোট রাঙামাটি থেকে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে লংগদুতে যেতে প্রায় ৩৫ লিটার পেট্রোল দরকার হয়। “কিন্তু পাম্প থেকে দেওয়া

হয় মাত্র ১০ লিটার। এতে তো স্পিডবোট চালানো সম্ভব না। তাই বাধ্য হয়ে আমরা বোট চালানো বন্ধ রেখেছি।” লংগদু উপজেলার বাসিন্দা মো. শুক্কুর আলী বলেন, “সোমবার সন্ধ্যায় আমার শ্যালিকার ডেলিভারি জনিত সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঘাটে এসে শুনি তেল সংকটে স্পিডবোট বন্ধ। “পরে সেনাবাহিনীর কাছ থেকে ২০ লিটার তেল নিয়ে ছোট একটি স্পিডবোটে করে রাত ১০টার দিকে রাঙামাটি শহরে পৌঁছাই। সেখানে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে রোগীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করানো হয়। তবে সন্তানটি মৃত পাওয়া যায়। বর্তমানে রোগীর অবস্থা সংকটাপন্ন।” তিনি বলেন, “আমরা যারা কাপ্তাই লেকে যাতায়াত করি তাদের জরুরি প্রয়োজনে

স্পিডবোট একটি গুরুত্বপূর্ণ বাহন। এখন তেল সংকটে যদি এই পরিবহন বন্ধ থাকে তাহলে ভোগান্তি বেড়ে যাবে। প্রয়োজনে অল্প সংখ্যক স্পিডবোট সচল রাখার দরকার। যাতে জরুরি প্রয়োজনে উপকার হয়।” রাঙামাটি ফিশারি ঘাটের স্পিড বোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, রাঙামাটি থেকে প্রতিদিন ১৫ হতে ২০টি স্পিডবোট বিভিন্ন নৌপথে চলাচল করে। কিন্তু তেল সংকটের কারণে সকাল থেকে আবার স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। পাম্পগুলো থেকে যে পরিমাণ তেল পাওয়া যায় তা দিয়ে স্পিডবোট চালানো কঠিন। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলনে, জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে। তেলের অভাবে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ১৫ মার্চ জ্বালানি তেল সংকটের কারণে

একদিন কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরদিন প্রশাসনের সহায়তায় সচল করা হলেও ১৫ দিন পর আবার একই কারণে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান