১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ উল্লেখ্য, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো

বিয়ের কথাই প্রকাশ করলেন। এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই শিশুশিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন। পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’ মোহাম্মদ ইমন নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লুবাবার নতুন জীবনের জন্যে শুভ কামনা রইল। আসলে আল্লাহ যার হেদায়াত চায় তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না। দোয়া করি- এভাবেই থাকুক সবসময়।’ আনিশা জাহান নামের আরেক অনুসারী লিখেছেন, ‘আমি এটাই ধারণা করছিলাম। যাক তাড়াতাড়ি বিয়ে করেছ, সুন্নাহ পালন করেছ, খুবই ভালো লাগল।’ শেখ

তনিমা মিমা নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লহ। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদের মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার