ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে তার লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা আর বেশি দিন সেখানে থাকব না। আমরা তাদের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি।’ তিনি আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইসফাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঠিক কী

লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করে জানাননি তিনি। হরমুজ প্রণালি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ ‘স্বয়ংক্রিয়ভাবেই’ খুলে যাবে। ৩২ দিন ধরে ইরান এই প্রণালি বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘যেসব দেশ এই প্রণালি ব্যবহার করে, তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে।’ ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি এমনও দাবি করেন যে, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং এখন সেখানে তুলনামূলকভাবে ‘যুক্তিসংগত’ নেতৃত্ব রয়েছে। তবে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট কোনো পরিকল্পনার

কথা জানাননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর