ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ March, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ March, ২০২৬ |
জাতীয় সংসদের সদস্য হয়েও ধর্মীয় অনুভূতি উসকে দিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মামলায় পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলাটি করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম। মামলায় দণ্ডবিধির ৫০০ ধারা উল্লেখ করা হয়েছে। ঘটনার বিবরণগত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এই আক্রমণাত্মক মন্তব্য

করেন। তিনি বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলামবিদ্বেষী। মামলার বাদী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, আমির হামজার এই বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগে আঘাত করেছে এবং মন্ত্রীর ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমির হামজা একজন পরিচিত ইসলামি বক্তা এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় মাহফিলে বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবারের মন্তব্যটি অনেকের কাছে ‘ধর্মকার্ড’ খেলার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকে বলছেন, সংসদ সদস্য হিসেবে তাঁর উচিত ছিল আরও দায়িত্বশীল আচরণ করা, ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সংসদে বা সঠিক প্ল্যাটফর্মে বিষয়টি

তোলা। এখন পর্যন্ত আমির হামজা বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। মামলাটি আদালত গ্রহণ করেছেন কি না এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং