সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
সংসদ ভবন এলাকায় পানির সংকট তীব্র আকার নিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হওয়ায় সেখানে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পানির সমস্যা বেশি। আমরা গত দুই-তিনদিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলব। পানির ঘাটতির চিত্র তুলে ধরে চিফ হুইপ বলেন, এখানে ১ কোটি লিটার পানির দরকার, কিন্তু ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হুইপের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রকিবুল

ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশ নেন। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবন বরাদ্দের জন্য সংস্কার ও মেরামতকাজের অগ্রগতি, শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের প্রস্তুতি, সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়ন, আবাসিক ভবনগুলোতে নিরাপত্তা জোরদার এবং সদস্য ভবন শাখায় প্রয়োজনীয় জনবল পদায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের ১০ এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন,

প্রয়োজনীয় জিনিসপত্র বলতেই কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। সেগুলো ঠিক করেছি আমরা। নিরাপত্তা ও আবাসন প্রস্তুতির কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যদের তিনি আশ্বস্ত করতে চান, তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ভবনের বাসাগুলো আগামী ১০ তারিখের মধ্যে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ কমিটির বৈঠকে সংসদের হাসপাতাল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন, লাশবাহী ফ্রিজিং গাড়িও চাই। পাশাপাশি সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত

বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম এখনও ঠিক হয়নি। তিনি বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট তদন্তে গঠিত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে বলেও জানান নূরুল ইসলাম মনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, সরবরাহ লাইনের পানির মান এবং সংসদ সদস্য ভবনে ব্যবহৃত

আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব কমিটি করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত স্বৈরাচারের আমলের মত বালিশ, পর্দা ও ছাগল কাণ্ডের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখা এবং একই সঙ্গে ক্রয়মূল্য যেন যুক্তিসঙ্গত হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। সংসদে বক্তব্য দেওয়ার সময় বণ্টন নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন চিফ হুইপ। তিনি বলেন, কথাটা সঠিক না। সাধারণত সংসদে কথা বলেন বিরোধী দল। সেটা

নিশ্চিত করার চেষ্টা করছি। বিল নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনেও কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার ক্ষেত্রে সময় সমানভাবে বণ্টন করা হয়েছে দাবি করে তিনি বলেন, তারা যত ঘণ্টা পেয়েছেন, তারাই সেটা ভাগ করে দেবেন। আমি শুধু নামটা দেব। সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সার্জেন্ট অ্যাট আর্মস, অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং