ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু
সমালোচনার মুখে পানির বোতল প্রসঙ্গে সিদ্ধান্ত বদলালো ফিফা
প্রতিভার ঝলক দেখাও মার্কস অলরাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক: শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন! ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ।
শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান বলে খবর।
তালসারিতে পানিতে নামেন তিনি। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পানিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাঁকে।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার
মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি। রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।