‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬

‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ |
২০২৫ সালের অন্যতম সেরা সিনেমার তালিকায় ছিল বলি অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত ‘ধুরন্ধর’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। হাঁটুর বয়সি সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন দর্শক দারুণভাবে উপভোগ করছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির আগে কটাক্ষও ধেয়ে এসেছিল রণবীর সিংয়ের দিকে। কিন্তু সিনেমা মুক্তির পর নিন্দুকের মুখে ছাই দিয়ে রেকর্ড ব্যবসা করেছে আদিত্য ধরের এ সিনেমাটি। ধুরন্ধর ২ সিনেমার বিজয়রথও ছুটছে। ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। কিন্তু আপনি জানেন কি, এই চরিত্রের জন্য ১৩০০ মেয়ে অডিশন দিয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হন সারা অর্জুন। সম্প্রতি

এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান। তিনি বলেন, এ সিনেমার জন্য আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। যে ধরনের মেয়েকে দেখাতে চাইছিলাম, সেখানে নতুন একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে আমরা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভেবেছিলাম। আদিত্য আর আমি দুজনেই অনেকের থেকে মেসেজ পেয়েছিলাম। যারা অডিশনে চূড়ান্ত হননি, তাদের একাংশ কারণ জানতে চেয়েছিলেন। আর সেই কারণ অবশ্যই সুপারস্টার রণবীর সিং। মুকেশ ছাবড়া বলেন, আমাদের লক্ষ্য ছিল একটাই— সবার যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয় সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে নিমজ্জিত করল। তিনি বলেন, কিছু দিন পর আমি সারা অর্জুনের

অডিশনের অংশটুকু সবার সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন, আমরা ওকে চূড়ান্ত করেছিলাম। এ কাস্টিং ডিরেক্টর বলেন, আপনি কি ভারতের কোনো এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতেই আমি সেটি আদিত্যকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর এলো— এই মেয়েটা কে? আমি বললাম— শিশুশিল্পী হিসেবে কয়েকটা কাজ করেছে, আর কয়েকটি বিজ্ঞাপনের মুখ। তিনি বলেন, প্রথমে আমরা ভাবছিলাম রণবীরের পাশে একটু খাটো লাগতে পারে। কিন্তু পরে দেখলাম— এটাই সেরা জুটি হবে। সত্যিই দারুণ অডিশন দিয়েছিল। কয়েক দিন পর সেই অডিশনের অংশটুকু সবার মাঝে শেয়ার করব। তখনই বুঝতে পারবেন— কেন সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ