ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬

ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ |
ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে পরিবহনের সময় বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট চুরি হয়েছে। এর ফলে গ্রাহকদের জন্য সরবরাহে ঘাটতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত ২৬ মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার যা, মোট প্রায় ১২ টন চকলেট বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। এগুলো ছিল কিটক্যাটের নতুন চকলেট সিরিজের অংশ। কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ শৃঙ্খলার অংশীদারদের সঙ্গে মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। নেসলের তথ্য অনুযায়ী, ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথেই

এই চুরির ঘটনা ঘটে। এখনো ট্রাক বা চুরি হওয়া চকলেটের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাটি নিয়ে নেসলে কিছুটা রসিকতাও করেছে। তারা বলেছে, ‘আমরা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলি। কিন্তু মনে হচ্ছে চোরেরা কথাটি একটু বেশিই গুরুত্ব দিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে!’ তবে কোম্পানিটি সতর্ক করেছে, পণ্য পরিবহনে চুরি এখন ক্রমেই বাড়ছে এবং অপরাধীরা আরও আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। এ কারণে তারা বিষয়টি প্রকাশ্যে এনেছে, যাতে সবাই এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হয়। চুরি হওয়া কিটক্যাটগুলো ছিল ফর্মুলা ওয়ান বিশেষ সংস্করণের অংশ। গত বছর কিটক্যাট ফর্মুলা ওয়ানের অফিসিয়াল চকলেট ব্র্যান্ড হওয়ার পর

এই নতুন সিরিজ বাজারে আনা হয়। এগুলো রেসিং কারের আকৃতিতে তৈরি হলেও কিটক্যাটের পরিচিত ওয়েফার ও চকলেটের স্বাদ বজায় রাখা হয়েছে। নেসলে জানিয়েছে, চুরি হওয়া এসব চকলেট অবৈধ বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি পণ্যে থাকা ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শনাক্ত করতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও