ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ March, ২০২৬

ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ March, ২০২৬ |
মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজ বাংলাদেশ ও অনূর্ধ্ব-২০ দলও। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ১২ মিনিটে আশিকুর রহমানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে লিড নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ। উল্টো খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজম করে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান

বেঞ্জামিন সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আব্দুল রিয়াদ ফাহিম। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে লড়াই আরও জমে ওঠে। ৬৩ মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দুদু দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন তিনি। ম্যাচের শেষ দিকে রোনান একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে ভারত জিতেছিল ৩-০ গোলে। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-ফাইনালে

নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত খেলবে ভুটানের বিপক্ষে। উল্লেখ্য, সাতবারের এই প্রতিযোগিতায় ভারত চারবার এবং নেপাল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার এই ক্যাটাগরিতে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের