নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
নেপালে জেন-জি আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকার পতন ঘটিয়ে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন ৩৫ বছরের বালেন্দ্র শাহ।নেপালে গত বছরের তরুণ প্রজন্মের (জেন-জি) ব্যাপক বিক্ষোভের মাধ্যমে পূর্ববর্তী সরকারের পতন ঘটে। সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া র‌্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ (বালেন) এখন দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মাত্র ৩৫ বছর বয়সে তিনি তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন। অন্যদিকে, বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে সরকার পতন ঘটানো নেতারা এখন জনপ্রিয়তা হারাচ্ছেন বলে অভিযোগ উঠছে। বারবার অবস্থান ও নীতি পরিবর্তন করে মুক্তিযুদ্ধ ও ইতিহাসের প্রশ্নে বিতর্কিত ধর্মভিত্তিক রাজনৈতিক জামায়াতে ইসলামীর ছত্রছায়ায় থাকার কারণে অনেকে তাদের

প্রতি আস্থা হারিয়েছেন। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মতো নতুন দল গঠন করেও ছাত্র নেতারা ইসলামপন্থী জোটের সঙ্গে আপস করায় নারী নেতৃত্বসহ অনেক সমর্থক দল ছেড়ে দিয়েছেন। ফলে একসময়ের জনপ্রিয় আন্দোলনকারীরা এখন রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেপালের ক্ষেত্রে আন্দোলনের নেতৃত্ব সরাসরি ক্ষমতায় যেতে পেরেছে স্বচ্ছ ও স্থির অবস্থানের কারণে, যেখানে বাংলাদেশে নেতৃত্বের অস্থিরতা, দম্ভ ও বিতর্কিত জোট তরুণ সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে। দুই দেশের এই তুলনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম