জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬

জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ |
মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পর এসে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ভয় পেতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনাও করিনি। তিনি বলেন, এখন এমন এক সময় চলছে যখন ‘জয় বাংলা’ বললেও গ্রেপ্তার করা হয়। এমন আচরণ স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন রক্তরেখায় বাংলাদেশ-এর তৃতীয় খ-ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংকলনটির আগের দুটি খ- ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বর্তমান প্রজন্মের সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হলেও দেশের জন্ম-ইতিহাস সম্পর্কে অনেকেই পর্যাপ্ত ধারণা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও তারা

মুক্তিযুদ্ধের বাস্তবতা জানার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনকে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে, যা সঠিক নয়। তার মতে, তৎকালীন সরকারবিরোধী ক্ষোভ থেকে মানুষ রাজপথে নেমেছিল; কিন্তু এতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির আদর্শের প্রভাব ছিল এমন দাবি বাস্তবসম্মত নয়। দ্বিতীয় স্বাধীনতা বলার প্রবণতার সমালোচনা করে বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ না জেনেই এমন মন্তব্য করা হচ্ছে। মুহাম্মদ ইউনূস-এর ‘রিসেট বাটন’ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসকে কোনোভাবেই মুছে ফেলা বা নতুন করে শুরু করা যায় না। ইতিহাস তার নিজস্ব শক্তিতেই টিকে থাকে। যারা বাংলাদেশকে পাকিস্তানের আদলে দেখতে চায়, তারা দেশের ইতিহাস সম্পর্কে অবগত নয়। ভাষাসংগ্রামী আবু জায়েদ শিকদার-এর

কন্যা লুতফা হাসীন জানান, ছোটবেলা থেকেই বিপ্লবীদের গল্প শুনে তিনি বড় হয়েছেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার-এর মতো বিপ্লবী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৭১ সালে তিনি আজিমপুর স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং বিএলএফ বা মুজিব বাহিনীর গেরিলা সদস্য হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নেন। ২৫ মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সেদিন ঢাকার ফুলার রোডের বাসায় অবস্থানকালে চারপাশে হত্যাযজ্ঞ দেখে তারা বেঁচে ফিরবেন এমন আশা করেননি। এর আগে ৭ মার্চের ভাষণের পর শিক্ষার্থীরা যখন প্রশিক্ষণ নিচ্ছিল, তখন তিনিও ডামি রাইফেল হাতে সেই প্রশিক্ষণে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম