ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা
মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’
থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি
মহান স্বাধীনতা দিবস আজ। এ উপলক্ষে ঢাকার সাভারে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে নানা শ্রেণি–পেশার মানুষ।
বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।
রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক ররহমান। শ্রদ্ধা জানানোর শেষে বীর শহীদের রুহের মাগফিরাত কামনা জাতির কল্যাণ
কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের স্পিকার, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্রকামী মানুষের মানুষের জন্য বড় অর্জন লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন দেশ পরিচালনায় নির্বাচিত নতুন সরকার। সবার প্রত্যাশা, স্বাধীনতার চেতনা ধারণ করে সবাইকে সাথে নিয়ে নতুন সরকার গড়ে তুলবে সুখি–সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ।