যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে রয়টার্স জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে। ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করেন আরাগচি। তিনি বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি। তেহরানে শান্তি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে, তবে সরাসরি আলোচনা করার ইচ্ছা নেই বলেও উল্লেখ করেন

পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। এটি শুধু শত্রুদের জন্য বন্ধ রাখা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর দাবি, আগ্রহ থাকলেও এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে তেহরান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও