প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
প্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কাফরুল এলাকায় প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের ওপর হামলা, লুটপাট এবং গুরুতর অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তোলা হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা (৩৫) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন (সি. আর. মামলা নং ১৯৪/২৬)। মামলার এজাহারে রুকাইয়া তাহসিনার অভিযোগ, সরোয়ার জাহান তার প্রাক্তন স্বামী। তাদের একমাত্র সন্তান বর্তমানে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হলেও

শুরু থেকেই তিনি সন্তানের দায়িত্ব অস্বীকার করে আসছেন। শিশুটির জন্মের পর থেকে চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, কোনো খোঁজখবরও নেননি বলে দাবি করেন তিনি। এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে শিশুটির ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা ভারতের চেন্নাইয়ে ‘প্রোটন বিম থেরাপি’ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই সময় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে নেন আসামি, ফলে বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত হয়। অভিযোগ অনুযায়ী, একই বছরের ৩০ অক্টোবর সরোয়ার জাহান ভাড়াটে লোকজন নিয়ে কাফরুলে বাদীর বাসায় প্রবেশ করে তার মা ও বোনকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টাও চালান। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ

প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে উল্লেখ করা হয়। এ ছাড়া আসামির করা আরেকটি মামলায় বাদীকে ৫ দিন কারাভোগ করতে হয়েছে বলেও অভিযোগ করা হয়। পরে মামলা করতে গেলে প্রভাব খাটিয়ে থানা মামলা নেয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় কাফরুল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বাদীর অভিযোগ, পারিবারিক আদালত সন্তানের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিলেও গত বছরের আগস্ট থেকে আসামি তা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে মডেল রিয়া বর্মণের সঙ্গে পরকীয়া সম্পর্ক আড়াল করতে গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা বলেন, ‘আমি চাই অভিযুক্তকে যথাযথ আইনের

আওতায় এনে বিচার করা হোক। আমার সঙ্গে হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন