রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অবশেষে মুখ খুললেন পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার বিষয়ে। চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই তমা মির্জা ও রায়হান রাফীর প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে এতদিন কেউই প্রকাশ্যে কিছু না বললেও, এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন তমা। ‘রায়হান রাফীর সঙ্গে এখনো সম্পর্ক আছে কিনা’—এমন প্রশ্নের জবাবে কিছুটা দ্বিধা প্রকাশ করে তিনি শেষ পর্যন্ত বলেন, ‘আচ্ছা… না।’ তবে সম্পর্কের ইতি টানলেও বন্ধুত্ব পুরোপুরি শেষ হয়নি বলে জানান

এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’ তমার এই মন্তব্য থেকে স্পষ্ট, এক সময়ের আলোচিত এই সম্পর্ক এখন ভিন্ন রূপ নিয়েছে। যদিও তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ আগের তুলনায় কমে এসেছে, তবুও বন্ধুত্বের একটি জায়গা এখনো বজায় রয়েছে। তার এই খোলামেলা স্বীকারোক্তিতে ভক্তদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি হলেও, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল