দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
দেড়যুগেরও বেশি সময় পর এ বছর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এরইমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি ঝালাই করেছেন সেনা-নৌ-বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থল ও আকাশে নানা কৌশলগত প্রদর্শনীতে ফুটে উঠবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রত্যয়ী শপথে দেশের সার্বভৌমত্বের প্রহরীরা। প্যারেডে এবার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। প্যারেডে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে প্যারেডে প্রবেশ করলে শুরু হবে কুচকাওয়াজের মূল পর্ব। এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে সাজোয়া

কন্টিনজেন্ট, আর্টিলারি কন্টিনজেন্ট, সিগনালস কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, এয়ার ডিফেন্স কন্টিনজেন্ট, সার্ভিসেস কন্টিনজেন্ট, প্যারা কমান্ডো কন্টিনজেন্ট, নৌবাহিনী কন্টিনজেন্ট, মডার্নাইজড ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। আকাশ থেকে বাংলাদেশের পতাকা নিয়ে অবতরণ করবেন প্যারাট্রুপাররা। পাশাপাশি থাকবে বিমানবাহিনীর নানা প্রদর্শনী। স্থল ও আকাশ প্রতিরক্ষার নানা প্রদর্শনীর পর মিগ-টোয়েন্টি-নাইন রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও? কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল গুহা-ঝরণা আর পাহাড় দেখতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বেড়েছে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন মিলছে না তেল, পাম্পে পাম্পে আশায় ঘুরছে গাড়ি হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোয় তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা! ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প