তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
বাগেরহাট শহরের একটি ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মচারীকে মারধরের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার পাশে শহীদ মিনার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন পাইক (৪০) বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এরআগে রোববার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা করেন। খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান অভিযোগ করে বলেন, দেশে জ্বালানি তেল সংকটের কারণে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ

চলছে। গত ২০ মার্চ সন্ধ্যায় পৌর যুবদল নেতা সুমন পাইক ও তার অনুসারীরা খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আসেন। তিনি নিয়ম ভেঙে বেশি তেল নিতে চাইলে পাম্পের কর্মচারীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমন ও তার অনুসারীরা দুই কর্মচারীকে বেদম মারধর করে এবং তাদের কাছে থাকা তেল বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এতে পাম্পের দুই কর্মচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মর্শিদকুলি খান বলেন, এই ঘটনার পর আমরা অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দেই। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে পাম্পের সামনে নোটিশ টাঙিয়ে

দেওয়া হয়েছে। গত ২০ মার্চ থেকে খানজাহান আলী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজকেই পাম্প চালুর উদ্যোগ নেওয়া হবে। বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম শেখ দুপুরে বলেন, গত ২০ মার্চ বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে সুমন পাইক ও তার অনুসারীদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে পাম্পের দুই কর্মচারীকে মারধর করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে চলে যায়। এরপর পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ করে দেয়। তিনি জানান,এই ঘটনায় রোববার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে

একটি মামলা করেন। তাদের অভিযোগ পেয়ে সোমবার রাতে সদর থানার পাশে শহীদ মিনার এলাকা থেকে সুমন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সুমনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা