‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে পছন্দ করেন না, তবে লাতিন আমেরিকা, ক্যারিবীয় এবং আফ্রিকার দেশগুলো সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রসমূহের কমিউনিটি (সেলাক) এবং আফ্রিকার ১৯টি দেশের উচ্চপর্যায়ের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গুস্তাভো পেত্রো বলেন, ঐতিহাসিক দাসত্ব ও উপনিবেশবাদের মতোই আধুনিক অবরোধ ও যুদ্ধসহ সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে সেলাক ও আফ্রিকার দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মার্কো রুবিও লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোর প্রতি বর্জনমূলক নীতি অনুসরণ করেন। প্রেসিডেন্ট বলেন, সংঘর্ষ নয় বরং বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপই হওয়া উচিত এবং জাতিসংঘের মূল লক্ষ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা

রক্ষা করা হলেও অনেক ক্ষেত্রে তা ব্যর্থ হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং লাতিন আমেরিকার পরিচ্ছন্ন জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে আলোচনায় প্রস্তুত। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, বিশ্ব বর্তমানে শান্তি ও আন্তর্জাতিক আইনের জন্য কঠিন সময় পার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য প্রয়োজন। আলোচনার শেষে সেলাকের ঘূর্ণায়মান সভাপতিত্ব কলম্বিয়া থেকে উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসির কাছে হস্তান্তর করা হয়। তিনি আঞ্চলিক সহযোগিতা ও সংলাপ জোরদারের প্রতিশ্রুতি দেন। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল