লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
সাদাকালো যুগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। রঙিন সিনেমার প্রথম দিকেও দাপট দেখিয়েছেন তিনি। কোটি মানুষের ভালোবাসা ও প্রশংসা-স্বীকৃতিও অর্জন করেছেন। শারীরিক অসুস্থতার জন্য লন্ডনে চিকিৎসাধীন এ অভিনেতা। সেখানেই মেয়ের বাসায় কাটছে ঈদ তার। এবারের ঈদটা বিষাদ ও বিষন্নতায় পূর্ণ এ অভিনেতার জীবনে। তার ব্রেনে টিউমার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি ‘টার্গেট থেরাপি’। ইলিয়াস কাঞ্চনের পরিবার সূত্রে জানা গেছে, আগামী মে মাসের

শেষ পর্যন্ত চলবে তার কেমোথেরাপি। বর্তমানে মেয়ের বাসাতেই রয়েছেন অভিনেতা। তার ঈদের দিনটা কাটছে বিছানাতেই। তার জামাতা আরিফুল ইসলাম বলেন, গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। তিনি বলেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এটিকে তারা টার্গেট থেরাপি বলছেন। থেরাপি শেষে ডাক্তারের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন তিনি। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল