রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
​রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার চেয়ারম্যান গলির একটি ভাড়া বাসায় থাকত রাব্বি। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। ​নিহতের পরিচিত বড় ভাই কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ সংলগ্ন একটি গলিতে আড্ডা দিচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন কিশোর

তাদের ঘিরে ফেলে। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ​গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি