ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান
চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প
চীন ছাড়লেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের
গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায়
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সদস্য হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত তিনজনকে ফাঁসি দিয়েছে ইরান।
বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে তা সহিংস আকার ধারণ করে।
ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়, জানুয়ারি মাসের ওই অস্থিরতার সময় হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মাহারেবেহ’—অর্থাৎ সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করা হয়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী,
অভিযুক্তরা অন্তত দুইজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য হত্যায় জড়িত ছিলেন। সরকার এই সহিংস ঘটনাগুলোকে ‘বিদেশি প্ররোচনায় সৃষ্ট দাঙ্গা’ হিসেবে উল্লেখ করেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়ের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা সাত হাজারেরও বেশি হতে পারে, যাদের বড় অংশই বিক্ষোভকারী।