অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
কানেল এক বক্তব্যে বলেন, ‘সংলাপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক ভিন্নতার সমাধান করতে বৈঠকটি করা হয়েছে। আন্তর্জাতিক প্রভাবকগুলো সংলাপের পথ আরও সহজ করে তুলেছে।‘ দ্বিপাক্ষিক ভিন্নতা সমাধানে অ্যামেরিকার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে ক্যারিবীয়ান দ্বীপরাষ্ট্র কিউবা। এ তথ্য শুক্রবার নিশ্চিত করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। কানেল এক বক্তব্যে বলেন, ‘সংলাপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক ভিন্নতার সমাধান করতে বৈঠকটি করা হয়েছে। আন্তর্জাতিক প্রভাবকগুলো সংলাপের পথ আরও সহজ করে তুলেছে।‘ তবে বৈঠকটি এগিয়ে নিতে কি ধরনের আন্তর্জাতিক প্রভাব ভূমিকা রেখেছে,তা উল্লেখ করেননি কানেল। সংলাপের বিষয়বস্তু সম্পর্কে কানেল জানান, দুই দেশের জনগণের জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ, সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে হুমকি মোকাবিলা করা ও রাষ্ট্রীয় শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা

করেন প্রতিনিধিরা। সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার এ দেশটির প্রেসিডেন্ট জানান, কিউবার সার্বভৌমত্ত, রাজনৈতিক ব্যবস্থা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ভিত্তিতে সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত। এদিকে, আশাব্যঞ্জক এ বার্তার মধ্যেই কিউবাতে জ্বালানি তেলের সরবরাহ স্থগিত থাকায় অ্যামেরিকাকে দোষারোপ করেন কানেল। তার ভাষ্য, অ্যামেরিকার অবরোধের ফলে গত তিন মাসে দেশটিতে কোনো তেলবাহী জাহাজ পৌঁছায়নি। যার ফলে গত সপ্তাহে কিউবার পশ্চিমাঞ্চলে বড় ধরনের ব্ল্যাক আউট দেখা দেয়। অ্যামেরিকান সামরিক বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর থেকে বৈদ্যুতিক বিপর্যয় আরও বড় আকার ধারণ করে। দেশটির জ্বলানি তেল আমদানির বড় উৎস ছিল ভেনেজুয়েলা। এদিকে অন্যান্য দেশগুলোকেও কিউবাতে জ্বালানি তেল সরবরাহে প্রকাশ্যেই নিরুৎসাহিত করে অ্যামেরিকা। এছাড়া ব্যাংকিং, লেনদেন ও বাণিজ্যিক চুক্তিতেও অ্যামেরিকা

থেকে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হতে হয় দেশটিকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ