শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
মন্ত্রণালয়ে কাজ শুরু করতে না করতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তরে তদ্বির বাণিজ্য আর অনৈতিক সুবিধা গ্রহণে দলীয় লোকদের দৌড়ঝাঁপ। এমন খবর ছড়িয়ে পড়তেই সতর্ক অবস্থান নিয়ে নির্দেশনা জারি করলেন প্রতিমন্ত্রী। জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সরকারি দপ্তরগুলোতে কেউ যেন তার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা তদ্বির বাণিজ্য করতে না পারে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ ১৩ই মার্চ, শুক্রবার নিজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন। চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারি দপ্তরগুলোতে তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না

পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, এ সতর্কবার্তার অনুলিপি নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। শামা ওবায়েদ ইসলাম বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তি থেকে রক্ষা করতেই এ সতর্কবার্তা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম