ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন
ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌ শাখা।
তাদের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ৪৯তম ধাপের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
আইআরজিসি জানায়, তিনটি ভিন্ন ফরমেশনে ভাগ হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো হামলা চালায়। বিশেষ করে আল-ধাহাফরা বিমান ঘাঁটির প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা হ্যাঙ্গার লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া শেখ ঈসা বিমান ঘাঁটির আগাম সতর্কতা রাডার, জ্বালানি ট্যাঙ্ক এবং কেন্দ্রীয় র্যাম্প এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
একই সঙ্গে আল-উদেইরি হেলিকপ্টার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে
জানায় আইআরজিসি। এতে সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। এমন কোনো চলাচলকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।