ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
ফেনীতে এলজিইডির টেন্ডার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আহবায়ক এনায়েত উল্যাহ স্বপনের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রাংক রোড বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলজিইডির টেন্ডার ভাগাভাগি করতে জেলা বিএনপির নেতা ও ঠিকাদারদের একটি চুক্তি হয়। এ চুক্তি ভঙ্গ করে কাজ ভাগিয়ে নেয় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ঠিাকাদার কামরুল হাসান মাসুদ। এরই জেরে গত সপ্তাহে জেলা বিএনপির অপর সদস্য সাইফুর রহমান রতনের সাথে মাসুদের মারামারি হয়।
একই বিরোধের জেরে বৃহষ্পতিবার রাতে প্রকাশ্যে মাসুদকে পিটিয়ে জখম করেন স্বপন। সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন সাব্বির এর হস্তক্ষেপে
প্রাণে রক্ষা পায় মাসুদ। অভিযুক্ত স্বপন বলেন, সমিতির সদস্যদের সাথে প্রতারণা করেছে মাসুদ। এরই জেরে তার সাথে কেউ কাজ ভাগাভাগিতে আগ্রহ নেই। এতে সে ক্ষিপ্ত হয়ে প্রথমে আমার উপর হামলা করে। আহত বিএনপির নেতা মাসুদ বলেন , বিনা উস্কানিতে স্বপন তার উপর হামলা করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেনী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুর করিম বলেন, ঘটনার পর পরই ট্রাংকরোডে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।