ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েল নতুন করে ইরান ও লেবাননে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত হামলার একটি নতুন ধাপ শুরু করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনী ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে যেন কোনো নৌ-মাইন না বসানো হয়। ট্রাম্প জানান, প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র তা “দ্রুত ও

কঠোরভাবে” মোকাবিলা করবে। এদিকে ইরানের পুলিশ প্রধান আহমাদরেজা রাদান সরকারবিরোধী সম্ভাব্য বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, কেউ যদি “শত্রুর প্ররোচনায়” বিক্ষোভে নামে, তবে তাকে বিক্ষোভকারী নয় বরং শত্রু হিসেবেই বিবেচনা করা হবে এবং সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ ইরানের জনগণের উদ্দেশে একটি বার্তা দেন। সেখানে তিনি ইরানিদের আয়াতুল্লাহ শাসনব্যবস্থা অপসারণ করে নিজেদের স্বাধীনতা অর্জনের আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে এবং জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংঘাতের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে। অনেক

ইরানি নাগরিক তুরস্ক সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে যাচ্ছেন। সীমান্ত পার হওয়া এক নারী বিবিসিকে বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলার সময় “মনে হচ্ছিল আমরা যেন মারা যাচ্ছি।” আরেকজন জানান, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা তাকে “পিছনে ছিটকে ফেলে দেয়।” অন্যদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার কারণে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্কুল, স্টেডিয়াম ও অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। শহরের দক্ষিণাঞ্চলে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং অনেক এলাকায় মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হুমকির কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন