ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬
     ৯:৫৯ অপরাহ্ণ

ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ৯:৫৯ 15 ভিউ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল দেশে আসছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’ দিয়ে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, গতকাল সোমবার বেলা ৩টা ২০ মিনিট থেকে ভারত থেকে পাঠানো ডিজেল পাম্পিং শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে পুরো ৫ হাজার টন ডিজেল খালাস করতে প্রায় ৪৪ ঘণ্টা সময় লাগবে।বিনিয়োগ সুযোগ বিপিসির কর্মকর্তারা জানান, পার্বতীপুর ডিপোতে প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন তেল পাম্পিং করা সম্ভব। সে হিসাবে ভারত থেকে আসা এই চালানের ডিজেল পাম্পিং শেষ হতে বুধবার সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের শিলিগুড়ি

মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’-এর দৈর্ঘ্য প্রায় ১৩১ কিলোমিটার। এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়। ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে এই আন্তঃদেশীয় পাইপলাইনটির উদ্বোধন করা হয়। বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে পাইপলাইনটির। খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইন চালুর আগে ২০১৬ সাল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে রেল ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আনা হতো। পাইপলাইন চালু হওয়ার ফলে পরিবহন সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী, এই পাইপলাইন ব্যবহার করে ভারত প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করে থাকে। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশকে

অতিরিক্ত ১ লাখ ২০ হাজার লিটার তেল সরবরাহের বিষয়টিও চুক্তিতে উল্লেখ রয়েছে। এদিকে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বৈঠকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।আওয়ামী লীগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ