ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর
প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ
ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা
যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে
লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল
‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান
ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে তুরস্ক তা কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র।
প্রথমবার ৪ঠা মার্চ এবং দ্বিতীয়বার ৯ই মার্চ। উভয় ক্ষেত্রেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে তুর্কি প্রতিরক্ষা বাহিনী।
সোমবার সর্বশেষ অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোগান।
১৯৫২ সালে ন্যাটো সদস্যপদ পাওয়া
তুরস্কের প্রেসিডেন্ট জানান, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুদ্ধে সরাসরি কোনো পক্ষ না হয়েও তুরস্ক সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে। ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে কারও কোনো লাভ হবে না এবং আঙ্কারা এ ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না। এ সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকও প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে এরদোগানের অভিযোগের জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।