ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ March, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ March, ২০২৬ |
ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, তবে নতুন কট্টরপন্থি সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের দ্বারা বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) ট্রাম্প মিয়ামির কাছে তার গল্ফ ক্লাবে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কিছু অশুভ শক্তিকে দূর করতে মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযান চালিয়েছি। আর আমি মনে করি, আপনারা দেখবেন এটি স্বল্পমেয়াদি একটি অভিযান হবে।’ কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন

পর্যন্ত চালানো হামলার তুলনায় বিশ গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন সব সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুকে ধ্বংস করব, যা ইরানকে ভবিষ্যতে কখনো রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হওয়া প্রায় অসম্ভব করে দেবে। তাদের ওপর নেমে আসবে মৃত্যু, আগুন ও তাণ্ডব। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি, যেন এটি না ঘটে। এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন এবং সেই সব দেশের জন্য একটি উপহার, যারা হরমুজ প্রণালী ব্যাপকভাবে ব্যবহার করে। আশা করি, তারা এই উদ্যোগকে যথেষ্ট প্রশংসা করবে।’ - এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ