অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ March, ২০২৬

অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ March, ২০২৬ |
লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের হামলায় অন্তত আট ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। হামলায় ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়েছে। তবে এখনো তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে

মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে পোস্টে উল্লেখ করেন স্মতরিচ।তিনি লেখেন,আহতদের মধ্যে রয়েছে আমার আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন। ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরন ‘পিঠ ও পেটে ঢুকে যায়।’ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ বলেন, ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ